প্রকাশিত: ০৩/১১/২০১৯ ১০:১৮ এএম

পেটের ভেতরে করে প্রায় ১২শ পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে আলমগীর মোল্লা (৪৫) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গাড়ি পার্কিং এলাকা থেকে এ ব্যক্তিকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে পেটের ভেতরে ১১৯০ পিস ইয়াবা ট্যাবলেট রাখার কথা স্বীকার করে আলমগীর মোল্লা। প্রায় সাত ঘণ্টা পর বিশেষ কায়দায় সেই ইয়াবা বের করে আনা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিমানবন্দর থানার ওসি নূরে আযম মিয়া।
এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন শিমুল সময়ের আলোকে বলেন, শুক্রবার আলমগীর মোল্লা বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার ডানে গাড়িপার্কিং এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিল। সে ইউএস বাংলা এয়ারলাইন্সযোগে কক্সবাজার থেকে ঢাকায় আসে। এ সময় তাকে চ্যালেঞ্জ করে আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা। এ সময় সে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তী সময়ে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা তাকে হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায়, তার পেটের ভেতর ইয়াবা ট্যাবলেট বিশেষ কায়দায় রাখা হয়েছে। পররবর্তী সময়ে বিশেষ কায়দায় সাড়ে ৭ ঘণ্টা পর তা বের করে আনা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল বলেন, উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৬ লাখ টাকা। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছেÑ গাজীপুরের কালিয়াকৈরের জনৈক মুমিনুলের অর্থায়নে সে এ ইয়াবা বহন করছিল। আটক আলমগীর মোল্লা মুন্সীগঞ্জের লৌহজংয়ের বাসুদিয়া গ্রামের চাঁন মিয়া মোল্লার ছেলে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...