প্রকাশিত: ০২/১১/২০১৯ ৭:০৯ পিএম

কক্সবাজার প্রতিনিধি::
কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের রাবারবাগান এলকায় রামু ক্রসিং হাইওয়ের পুলিশ অভিযান চালিয়ে ৪৯ হাজার ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। শনিবার ১১ টার দিকে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের রামু ক্রসিং তুলাবাগান হাইওয়ে থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আবু আবদুল্লাহ।

আটকৃত হলেন, চট্রগ্রাম জেলার লোহাগাড়া গারাগিয়া রঙ্গিনপাড়া এলাকার মৃত নুরুল কবিরের ছেলে মোঃ আবদুর রহমান (৩৮)।

রামু ক্রসিং তুলাবাগান হাইওয়ে থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আবু আবদুল্লাহ বলেন, চট্রগ্রামগামী একটি যাত্রীবাহি বাসে করে ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে শনিবার ১১ টার দিকে রামুক্রসিং হাইওয়ে থানাধীন রাবারবাগান এলাকায় স্থানে চেকপোস্ট বসানো হয়। কিছুক্ষণ পর গাড়িটি ঘটনাস্থলে এলে থামানো হয়। তল্লাশীর এক পর্যায়ে আটক ব্যাক্তির কাছে রক্ষিত ব্যাগ তল্লাসী করে ইয়াবার পুটলা উদ্ধার করা হয়। গুনে দেখে সেখানে ৪৯ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

পুলিশ পরিদর্শক আবু আবদুল্লাহ আরো জানান, ইয়াবা উদ্ধার ঘটনায় মাদক আইনে মামলা করে উদ্ধার মালামালসহ তাকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...