প্রকাশিত: ২৭/১০/২০১৯ ১২:১৪ পিএম

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি ::
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। শনিবার রাতে সদর ইউপি চাইল্যাতুলী ব্রিজের সামনে থেকে বিয়ার ও হুইস্কিসহ তাকে আটক করা হয়।
আটক মো. সাদেক সদর ইউপি বড়ইতলী এলাকার ইসমাইলের ছেলে।

রোববার সকালে র‌্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লে. কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, চাইল্যাতুলী ব্রিজের পশ্চিম পাশের সড়কে মাদক ব্যবসায়ীরা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৫৪ ক্যান বিয়ার ও ২৪বোতল হুইস্কিসহ এক যুবককে আটক করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত বিয়ার ও হুইস্কির আনুমানিক মূল্য এক লাখ ৭৫ হাজার টাকা। মামলা দায়ের করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, শেল্টার ক্ষতিগ্রস্ত

কক্সবাজারের উখিয়ার শরনার্থী রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর জি/০২ ব্লকে রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে একটি ...
Single Page Footer