প্রকাশিত: ২৬/১০/২০১৯ ৯:৩৫ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার শহরের পশ্চিম দক্ষিণ টেকপাড়া অপরাজিতা মহিলা হোস্টেলের দক্ষিণ পার্শ্বে বাগদাদ স্টীল ফার্নিসার তৈরির কারখানায় আগুন লেগে তাদের ৩ টি টিনসেড সেমিপাকা বাড়ি ভস্মীভূত হয়েছে। এতে মালামাল সহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে বাগদাদ স্টীল কারখানা থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানা গেছে।

পুড়ে যাওয়া সেমিপাকা টিনসেড ঘর ৩টির মালিক হচ্ছেন-মরহুম এডভোকেট মোহাম্মদ আলীর পুত্র মোহাম্মদ বোরহান উদ্দিন। তিনি জানান, বাগদাদ স্টীলের মালিক খোরশেদ আলমকে ঘর ৩ টি ভাড়া দেওয়া হয়েছিলো। তার কারখানার বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত বলে বাড়ির মালিক বোরহান উদ্দিন সিবিএন-কে জানিয়েছেন। আগুন লাগার খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে সন্ধ্যা প্রায় ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাড়ির মালিক বোরহান উদ্দিন ফায়ার সার্ভিসের লোকজন একটু বিলম্বে ঘটনাস্থলে পৌঁছে বলে তিনি অভিযোগ করেছেন। এ বিষয়ে জানান চেষ্টা করলেও ফায়ার সার্ভিসের লোকজন এর সাথে কোন কথা বলতে রাজি হননি। ভাড়াটিয়া খোরশেদ আলম অনুমোদনবিহীন এ কারখানায় স্টীল ফার্নিসার ও স্টীলের সামগ্রী তৈরী করে নিজের বিভিন্ন শো রুম এবং অন্যের মালিকানাধীন দোকানেও সরবরাহ করতো বলে স্থানীয়রা জানিয়েছেন। আগুন লাগার সাথে সাথে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া যেন আকাশ ছুঁয়ে যায়। ফলে স্থানীয় লোকজন আতংকগ্রস্থ হয়ে পড়ে বলে ঘটনাস্থলের নিকটস্থ বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহবুবুর রহমান জানিয়েছেন। ফায়ার সার্ভিসের লোকজন এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিভানো নিয়ে ব্যস্ত থাকায় তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেনি বলে বলেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...