প্রকাশিত: ২৬/১০/২০১৯ ৭:০৬ পিএম

উখিয়া নিউজ ডটকম::
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের মূখে জিম্মি করে সাধারণ রোহিঙ্গা ও স্থানীয়দের নিকট থেকে চাঁদা আদায় করে আসছিল কতিপয় অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসীরা। শনিবার ভাের রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প পুলিশের একটি অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র-গোলাবারুদ সহ আবুল কালাম(৩০) নামের এক সন্ত্রাসী আটক করেছে। সে কুতুপালং ৪নং ক্যাম্পের এফ ব্লকের বাসিন্দা রশিদ আহমদের ছেলে।

ওই ক্যাম্পের হেড মাঝি মোঃ হোসন জানান, কিছু অস্ত্রধারী রোহিঙ্গা ক্যাম্পে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে আসছিল। ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছিলনা। সে আরো বলেন, আবুল কালাম প্রকাশ কাছিম্মা আটক হলেও তার অন্যান্য সহযোগিরা রয়েছে ধরা ছোয়ার বাইরে। এখন এদের আতঙ্কে রয়েছে রোহিঙ্গারা।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল মনসুর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪নং ক্যাম্প থেকে ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে আবুল কালাম নামের উক্ত সন্ত্রাসীকে একটি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১১রাউন্ড গোলাবারুদসহ আটক করেছে। আটককৃত সন্ত্রাসী বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...