প্রকাশিত: ২৫/১০/২০১৯ ৫:৩৮ পিএম

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::
কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী। শুক্রবার সকাল ১১টার দিকে চকরিয়া ইউএনও’র নির্দেশে উপজেলার বদরখালী ইউপির ৩ নম্বর ব্লকের ছনুয়াপাড়া গ্রামে ওই স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

তিনি জানান, বাল্যবিয়ে হচ্ছে খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে অষ্টম শ্রেণির ছাত্রীর জন্ম নিবন্ধন সনদের খোঁজখবর নেয়া হয়। পরে মহেশখালী উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মাধ্যমে স্কুলছাত্রীর নিজ এলাকা ধলঘাটা ইউপিতে জন্ম নিবন্ধনের তথ্য যাচাই করা হয়।

ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন আরো জানান, স্কুলছাত্রীর জন্ম নিবন্ধন যাচাই শেষে পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হই। মেয়েপক্ষকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানানো হয়। পরে মেয়ের মা-বাবা, ছেলে ও তার বাবাকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দিয়ে ১৮ বছর আগে তাকে বিয়ে দেবে না মর্মে লিখিতসহ মুচলেকা নেয়া হয়।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...