প্রকাশিত: ২৩/১০/২০১৯ ২:০২ পিএম

বেলকুচি উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মো. ইউসুফ আলী শেখের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল হামজাকে মারপিট করে দেড় ঘণ্টা ওয়াশরুমে আটকে রাখার অভিযোগ ওঠেছে। আহত চিকিৎসক বর্তমানে ওই হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা করতে গেলেও থানা পুলিশ মামলা নেয়নি বলেও অভিযোগ করেছেন আহত চিকিৎসক।

চিকিৎসক ডা. শাকিল হামজা অভিযোগ করে বলেন, সোমবার হাসপাতালে রোগী দেখার সময় দুপুর পৌনে ১২টার দিকে একজন মহিলা (পুরাতন রোগী) এক যুবককে নিয়ে টিকিট ছাড়া রুমে প্রবেশ করেন। নতুন রোগীর চাপ থাকায় তাকে পরদিন আসার জন্য পরামর্শ দিই। তারা চলে যাওয়ার ৫-৭ মিনিট পর উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ শেখ কক্ষে প্রবেশ করেই আমাকে মারপিট শুরু করেন। আমাকে গলা টিপে ধরে লাথি মারতে মারতে টেনে হিঁচড়ে জরুরি বিভাগে নিয়ে যান। এ অবস্থায় আত্মরক্ষার্থে আমি জরুরি বিভাগের ওয়াশরুমে প্রবেশ করলে আমাকে সেখানে দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে সেখান থেকে বের হয়ে একটি ওষুধ কোম্পানির গাড়িতে পালিয়ে হাসপাতাল ত্যাগ করেছি।

বিকেলে ঘটনার বিষয়ে মামলা করতে থানায় গেলে ওসি সাহেব বলেন আপনার সম্পর্কে অনেক নেগেটিভ কথা শুনেছি। অভিযোগ নেয়ার কথা বললেও নানা টালবাহানায় তিনি অভিযোগ নেয়নি। বিষয়টি আমি সার্কেল এএসপি ও উর্ধ্বতন চিকিৎসক কর্মকর্তাদের অবগত করেছি।

এ বিষয়ে বেলকুচি থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম জানান, চিকিৎসক থানায় এসে ঘটনার কথা জানিয়েছেন। অভিযোগ নিয়ে পরে আসবেন জানালেও আর আসেন নি। ওসি আরও বলেন, চিকিৎসক কোন অভিযোগ না দিলেও একজন মহিলা তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন।

বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাসলিমা জান্নাত জানান, ডা. শাকিলের সঙ্গে একজন মহিলা রোগীর কথা কাটাকাটি কারণে উপজেলা ভাইস চেয়ারম্যান তার লোকজন নিয়ে এসে কর্তব্যরত চিকিৎসককে মারপিট ও ওয়াশরুমে আটকে রেখেছিল। কোন জনপ্রতিনিধি একজন সরকারি চিকিৎসকের গায়ে কোনভাবেই হাত তুলতে পারেন না। এটা অত্যন্ত দুঃখজনক।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, বিষয়টি স্থানীয় সংসদ সদস্য আবদুল মমিন মন্ডলকে অবগত করা হয়েছে। তিনি (বৃহস্পতিবার) এলাকায় এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউসুফ আলী শেখ মোবাইলে জানান, চিকিৎসক শাকিল হামজা একজন মহিলা রোগীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। বিষয়টি জানার পর আমি চিকিৎসকের রুমে গিয়ে দুর্ব্যবহারের কারণ জানতে চাইলে তার সঙ্গে আমার তর্কাতর্কি হয়েছে। মারপিটের কোন ঘটনা ঘটেনি।

অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফকে বিষয়টি অবগত করার পর বলেন, ঘটনার বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাচ্ছি। ওই চিকিৎসক আমাকে ঘটনার বিষয়ে অবগত করেনি। প্রকৃত তথ্য জেনে এ প্রতিনিধিকে সংবাদ প্রকাশের পরামর্শ দেন তিনি

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...