প্রকাশিত: ১৮/১০/২০১৯ ৯:১৭ পিএম

পঞ্চগড়ে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া এক মাস বয়সী কন্যাশিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা শহরের কামাতপাড়া মহল্লার একটি গলি থেকে উদ্ধার করা হয় শিশুটি। জানা গেছে, শিশুটির মা রাস্তায় ফেলে রেখে পালিয়ে গেছে। তবে শিশুটির মাকে এখনও খুঁজে পাওয়া যায়নি। এদিকে খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা হাসপাতালে শিশুটিকে দেখতে যান। এ সময় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন শিশুটিকে কোলে তুলে নেন। তিনি বেশ কিছুক্ষণ শিশুটিকে কোলে করে রাখেন।

এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন বিডি২৪লাইভকে বলেন, পরিতাক্ত অবস্থায় একটি শিশুকে উদ্ধার করা হয়েছে এমন খবর পেয়ে আমি হাসপাতালেয যায়। বাচ্চাটিকে কিছুক্ষণ কোলে রাখি। সেই সময় মনে হয়েছিল এত সুন্দর একটি শিশুকে কি করে তার মা ফেলে গেলো। শিশুটির মাকে এখনও খুঁজে পাওয়া যায়নি। আমরা খোঁজ খবর নিচ্ছি। যদি শিশুটির মা বা পরিবারের কেউ নিতে চায় আমরা তাদের হেফাজতে দিয়ে দিবো।

তিনি আরও বলেন, শিশুটিকে হাসপাতালের বিশেষ শিশু পরিচর্চাকেন্দ্রে রাখা হয়েছে। শিশুটি শারীরিকভাবে সুস্থ রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পঞ্চগড় উপজেলা সদরের অমরখানার ভিতরগড় এলাকার গৃহবধূ রিমু আক্তার দুই বছর আগে পরকীয়ার জেরে দিনাজপুরের পার্বতীপুর এলাকার এক ট্রাকচালকের হাত ধরে উধাও হন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গৃহবধূ তার নানাবাড়ি জেলা শহরের কামাতপাড়া এলাকায় এসে পেয়ারা বেগম নামে আরেক গৃহবধূকে তার এক মাস বয়সী কন্যাশিশুটিকে দত্তক নিতে বলেন।

কিন্তু পেয়ারা বেগম অস্বীকৃতি জানালে পেয়ারা বেগমের প্রতিবেশী অশোক চন্দ্র মদকের বাড়ির একটি গলিতে শিশুটিকে রেখে পালিয়ে যান মা রিমু আক্তার। রাতে পরিত্যক্ত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

রাতেই জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম হাসপাতালে শিশুটিকে দেখতে যান। পরে তারা কামাতপাড়া মহল্লার পেয়ারা বেগমসহ শিশুটির নানাবাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শিশুটির মায়ের খোঁজ করেন। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত শিশুটির মায়ের কোনো খোঁজ পায়নি পুলিশ। পরিত্যক্ত অবস্থায় শিশু উদ্ধারের খবরে অনেকেই শিশুটিকে দত্তক নিতে ভিড় করেছেন হাসপাতালে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সিরাজউদ্দোলা পলিন বলেন, শিশুটিকে হাসপাতালের বিশেষ শিশু পরিচর্চাকেন্দ্রে রাখা হয়েছে। শিশুটি শারীরিকভাবে সুস্থ রয়েছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...