প্রকাশিত: ১২/১০/২০১৯ ২:৫২ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ হ্নীলা ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ১১ অক্টোবর বিকালে হ্নীলা বাসষ্টেশনের ছৈয়দ উল্লাহ মার্কেট চত্বরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ হ্নীলা ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সংগঠনের আহবায়ক ওয়াজ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুগ্ন আহবায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আলহাজ¦ আব্দুর রহমান বদি। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহিম উদ্দিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন রানা, জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খোকন, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, উপজেলা ওলামা লীগের সভাপতি ক্বারী ফরিদুল আলম, সদর ইউনিয়ন ৩নং ওয়ার্ড মেম্বার শাহ আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হক।
অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হোসেন চৌধুরী বাবু, দপ্তর সম্পাদক রহমত উল্লাহ, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, সাবরাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল মতলব, হোয়াইক্যং দক্ষিণ শাখার সভাপতি সিরাজুল মোস্তফা, টেকনাফ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্নআহবায়ক পংকজ শর্মা, হ্নীলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্নআহবায়ক মহি উদ্দিন, সাদ্দাম হোসেন, সদস্য মোঃ ইব্রাহীমসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।
সভাশেষে ২য় পর্যায়ে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সকলের সম্মতিক্রমে ওয়াজ করিম সভাপতি, সহসভাপতি জে কে রাসেল, মুফিদুল ইসলাম, রাশেদুল ইসলাম সিকদার সাধারণ সম্পাদক, যুগ্নসাধারণ সম্পাদক মো: ইব্রাহীম, মহিউদ্দিন, রফিকুল ইসলাম, জাকের হোসেন সাংগঠনিক সম্পাদক করে হ্নীলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠিত হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত, আহত ২

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ...

১৫০ হোটেল-রিসোর্ট, আগুন নেভানোর প্রশিক্ষিত কর্মী নেই সেন্টমার্টিনে

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর আগে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বীপটিতে নেই ফায়ার ...

ইনানী অগ্নিকান্ডে ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে স্বর্ণের চেইন দেখে শনাক্ত করলেন স্বামী

    ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন স্বামী। পোড়া রিসোর্টের ধ্বংসস্তূপে অবশেষে মিললো কঙ্কালসদৃশ ...