প্রকাশিত: ০৬/১০/২০১৯ ১০:৫২ এএম

ঢাকা: রাজধানীর আজিমপুরে বিয়ের অনুষ্ঠান শেষ করে মধ্যরাতে বাসায় ফেরা এক সাংবাদিকের ভাইকে মারধর করা ও তাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

শনিবার (৫ অক্টোবর) রাত ১টায় রাজধানীর আজিমপুরের বটতলায় বাসায় ফেরার সময় এ ঘটনা ঘটে ।

জানা যায়, শনিবার সন্ধ্যার পর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন কনভেনশন হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার কাজী মোবারক হোসেনের বিবাহোত্তর সংবর্ধনা ছিল। অনুষ্ঠান শেষ করে বাসার দিকে রওনা দিতে দিতে মধ্যরাত হয়ে যায়। বিয়ের অনুষ্ঠান উপলক্ষে নরসিংদীর গ্রামের বাড়ি থেকে আসা তার বড় ভাই জাহাঙ্গীর আলম (৩৫) ও ভাতিজা রিয়াদ (২১) সিএনজি অটোরিকশায় চড়ে রাত ১টার দিকে আজিমপুরের বটতলা এলাকায় বাসার সামনে এসে নামেন।

তখন লালবাগ থানার এসআই কালামের নেতৃত্বে কয়েকজন পুলিশ এসে তাদের কাছে জানতে চায়, এত রাতে বাইরে কেন? তারা বিয়ের অনুষ্ঠানের কথা জানালেও তাদের পুলিশের গাড়িতে উঠতে বলে। অটোরিকশা থেকে দুইজনকে নামিয়ে পুলিশ বলে, ‘তোদের কাছে ইয়াবা আছে।’ পুলিশের গাড়িতে উঠতে না চাওয়ায় তাদের মারধর করা হয়।

এ সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার কাজী মোবারক হোসেনের গাড়ি এসে পৌঁছালে তিনি নেমে জানতে চান, কেন মারা হচ্ছে? এ সময় পুলিশের সঙ্গে কিছুক্ষণ বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর সেখানে আসেন লালবাগ থানার পরিদর্শক আসলাম।

তিনি এসেই এনটিভি নিউজের সাংবাদিক ফখরুল শাহীনকে থাপ্পড় মারেন। একপর্যায়ে কাজী মোবারকের কলার ধরে টেনে গাড়িতে তুলতে যান। এ খবর শুনে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত আরও কয়েকজন সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র ঘটনাস্থলে আসেন। তারা পরিদর্শক আসলামসহ ২০-২৫ জন পুলিশ সদস্যকে ঘিরে বিক্ষোভ করেন। এ ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবি করেন তারা।

এ বিষয়ে কাজী ‍মুবারক বলেন, ‘আমরা আজকে এ বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলব। তবে এ অভিযোগ অস্বীকার করে লালবাগ থানার পরিদর্শক আসলাম বলেন, ‘পুলিশ রাতে যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারে। সেভাবেই তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু এরা সেটিকে ভিন্নদিকে নিয়ে বলেছে, ইয়াবা দিয়ে তাদের ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...