প্রকাশিত: ০৮/০৮/২০১৯ ১২:১৯ পিএম

ভোলার দৌলতখান উপজেলায় ৮ পিস ইয়াবা ও নগদ ১০ হাজার ৯২০ টাকাসহ উম্মে হাবিবা ও আইরিন নামের দশম শ্রেণির দুই স্কুলছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুজন দৌলতখানের চরখলিফা ইউপির আলাউদ্দিন ও আব্দুল হাইর মেয়ে।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে দৌলতখান থানায় মামলা হয়েছে। পুলিশ জানান, পূর্ব থেকেই পুলিশের সোর্সদের তথ্যমতে গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধ মাদক সেবন ও কেনাবেচার অভিযোগ ছিল।
পুলিশ সূত্র জানান, সোর্সদের তথ্য মতে আজ বুধবার দুপুরে দৌলতখান বাজারের উত্তর মাথায় মাদক বিক্রির সময় আটক করে পুলিশ। দীর্ঘদিন যাবত তারা এ ব্যবসা করে আসছে এবং স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে আসক্ত করে আসছে।

জানা যায়, আলাউদ্দিনের মেয়ে উম্মে হাবিবা দলিল খা হাট খাদিজা খানম মাধ্যমিক বিদ্যালয়ের ও আবদুল হাইর মেয়ে আইরিন দৌলতখান গার্লস এর দশম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় জেলায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কেউ কেউ বলছেন এ ব্যবসার সাথে তাদের বাবা-মা জড়িত। তাদের হাত ধরেই তারা এ পথে এসেছে। আবার কেউ বলছেন উগ্র ও বিলাসী জীবন যাপনের জন্য তারা স্কুলজীবন থেকেই এ পথ বেছে নিয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...