প্রকাশিত: ২৭/০৯/২০১৯ ৯:৪৬ এএম

নিউজ ডেস্ক::
টেকনাফে নাফনদীর কিনারায় মিয়ানমার হতে ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি জওয়ানদের সাথে গোলাগুলিতে ৩জন বিজিবি সদস্য আহত হয়। ঘটনাস্থল হতে ইয়াবা, লম্বা বন্দুক, বুলেট ও কিরিচসহ গুলিবিদ্ধ অজ্ঞাত দুই রোহিঙ্গা মাদক কারারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিজিবি জানায়, ২৭ সেপ্টেম্বর ভোররাত দেড়টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির একটি টহল দল নিয়মিত দায়িত্ব পালনকালীন মিয়ানমার হতে আসা লোক বোঝাই একটি নৌকা কিনারায় এলে উক্ত নৌকা হতে দুই ব্যক্তি নেমে দিয়ে নিরাপদ অবস্থানে চলে যায়। কাঁদায় নেমে যাওয়া ব্যক্তিদের ধরার জন্য বিজিবি জওয়ানেরা চেষ্টা করলে নৌকা হতে বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় বিজিবির দায়িত্বরত ৩জন সদস্য আহত হয়। তখন বিজিবি সদস্যরা নিরুপায় হয়ে সরকারী সম্পদ এবং জীবন রক্ষার্থে পাল্টা ১০/১৫ মিনিট গুলিবর্ষণ করে। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হতে নাফনদীর কিনারায় তল্লাশী চালিয়ে ৭০হাজার ইয়াবা, ১টি দেশীয় তৈরী লম্বা বন্দুক. ২রাউন্ড বুলেট ও ১টি ধারালো কিরিচসহ গুলিবিদ্ধ অজ্ঞাত দুই ব্যক্তিকে উদ্ধার করে।

আহত বিজিবি সদস্য ও গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে আহত বিজিবি সদস্যরা চিকিৎসাধীন থাকলেও গুলিবিদ্ধ অজ্ঞাত দুই ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...