প্রকাশিত: ২৪/০৯/২০১৯ ১২:২৮ পিএম


ডেস্ক রিপোর্ট • রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসার অংশীদার এনামুল হক ওরফে এনু ও রূপন ভূঁইয়ার বাসায় অভিযান চালিয়েছে র‌্যাব। তবে তাদের দুজনের কাউকে পাওয়া যায়নি।

মঙ্গলবার বেলা ১০টার পর রাজধানীর পুরান ঢাকার মুরগিটোলা এলাকার তাদের বাসায় র‌্যাবের দল একটি তল্লাশি চালায়। এ সময় এক কোটি পাঁচ লাখ টাকা ও ৭২০ ভরি স্বর্ণ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল। তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হবে। সে জন্য অভিযান চলছে।

এদিকে র‌্যাবের পক্ষ থেকে ক্ষুদেবার্তায় বলা হয়, দুপুর সাড়ে ১২টায় বানিয়ানগর, মুরগিটোলায় (দয়ারগঞ্জ নতুনরাস্তা) ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, এনামুল হক গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও রূপন ভূঁইয়া সাধারণ সম্পাদক।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...