প্রকাশিত: ১৭/০৯/২০১৯ ৮:৫৫ এএম

উখিয়া নিউজ ডটকম::
বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকরা ইন্টারনেট ব্যবহার করে সন্ত্রাস ও জঙ্গিবাদ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় টেলিফোনে সারাবাংলার সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রোহিঙ্গারা যেন ইন্টারনেট ব্যবহার করতে না পারে সেজন্য ক্যাম্প এলাকায় বিকেল ৫টা থেকে ভোর ৬টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের ঘোষণা দেয় বিটিআরসি। সেইসঙ্গে টেকনাফ ও উখিয়ায় সিম বিক্রিতেও অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করা হয়।

এদিকে থ্রিজি-ফোরজি সেবা বন্ধ থাকায় তথ্য আদান প্রদানে বিপাকে পড়েছেন উখিয়া ও টেকনাফের স্থানীয় মানুষ। ভোগান্তিতে পড়েছেন এই এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও।

এসব বিষয়ে জানতেই মোস্তাফা জব্বারের সঙ্গে কথা হয়।

মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের কারণে উখিয়া ও টেকনাফের মানুষ এমনিতেই ভোগান্তিতে পড়েছে। শুধু থ্রিজি বা ফোরজি বন্ধের কারণেই তারা ভোগান্তিতে পড়েছেন বিষয়টা তো এমন না। তাছাড়া রোহিঙ্গা এই এলাকা থেকেই এসব সিম সংগ্রহ করেছে। তাই উখিয়া ও টেকনাফে সিম বিক্রি বন্ধ করতে হয়েছে।

রোহিঙ্গাদের ইন্টারনেট ব্যবহারের কারণে বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে মোস্তফা জব্বার বলেন, ‘ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে জঙ্গিবাদ ও সন্ত্রাস ছড়ানোর চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা বাহিনীও রোহিঙ্গাদের ইন্টারনেট ব্যবহার নিয়ে উদ্বিগ্ন। রোহিঙ্গাদের ইন্টারনেট ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গারা এমনিতেই গোঁড়া প্রকৃতির। তারা সন্ত্রাসী বিভিন্ন বাহিনীর সঙ্গেও যুক্ত। তাদের মধ্যে উগ্রবাদও রয়েছে। অনেকেই জঙ্গিবাদ ছড়াতে ওই এলাকায় কাজ করছে। ফলে আমরা রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারিনা। থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের সিদ্ধান্ত অনির্দিষ্টকাল কার্যকর থাকবে।’

টেলিযোগাযোগ মন্ত্রী আরও বলেন, ‘আমরা ওই এলাকায় থ্রি-জি ও ফোর জি সেবা বন্ধ করেছি। সব ধরণের ইন্টারনেট সেবা বন্ধ করা হয়নি। স্থানীয় মানুষ চাইলেই ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করতে পারছে। আইএসপি সেবাতো চালু আছে। ফলে ওই এলাকার অফিস আদালতে নিঃসন্দেহে ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে। তারা ইন্টারনেট ব্যবহার করতে পারছে।’

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer