প্রকাশিত: ১৫/০৯/২০১৯ ১১:৫৭ এএম

নরসিংদীর মাধবদীতে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ১৫ সেপ্টেম্বর রাতে মাধবদী থানার কুড়েরপাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজার উখিয়া থানার তুতুরবিল এলাকার শামসুল আলম এর ছেলে জসিম উদ্দিন (২৬), মাধবদীর থানার কুড়েরপাড় এলাকার আঃ লতিফ এর ছেলে শরিফুল ইসলাম বাপ্পি (৩২)।

জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম, বার) সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাধবদীর কুড়েরপাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করি।

উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক ৬ লাখ টাকা। এই ঘটনায় মাধবদী থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ, আটক হয়নি কোনো চোরাকারবারিঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
Single Page Footer