প্রকাশিত: ১৪/০৯/২০১৯ ৮:৪২ পিএম

কক্সবাজার শহর থেকে ১৮ গ্যাংস্টা গ্রৃুপের সদস্য ও ইভটিজারকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার সরকারি মহিলা কলেজের এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ।

সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ডিবি পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া সিবিএনকে জানান, সারাদেশে কিশোরদের গ্যাংস্টার গ্রুপ ভিত্তিক সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে অভিযান চলছে। কক্সবাজারেও অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে শহরের শনিবার শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার সরকারি মহিলা কলেজ এলাকায় সাদা পোশাকে ছদ্মবেশে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে ১৮ জনকে আটক করা হয় সবাই কিশোর।

মানস বড়ুয়া বলেন, আটকৃতরা সবাই ইভটিজিংয়ে জড়িত। এদের অনেকে গ্যাংস্টার গ্রুপের সাথে জড়িত। তারা ইভটিজিংয়ে পাশপাশি এলাকায় আধিপত্য বিস্তার ও নানা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকতে পারে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সুত্র: সিবিএন

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...