প্রকাশিত: ০৭/০৯/২০১৯ ৭:৪১ পিএম

মাদারীপুর শহরের শকুনি লেকপাড় থেকে মো. জয়নাল (১৬) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। জয়নাল কক্সবাজারের রাঙ্গনিয়া ক্যাম্পের মৃত মাহাবুবের ছেলে।

শনিবার চলাফেরা সন্দেহজনক হলে জয়নালকে আটক করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার কার্যালয়ের পেছনে শকুনি লেকপাড় দিয়ে একটি ছেলে হাটাহাটি করছিল।

এ সময় তার চালচলন সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। এরপর তার পরিচয় জানতে চাইলে প্রথমে পরিচয় গোপন করলেও পরে জানায় সে কক্সবাজার থেকে গাড়িতে করে এখানে চলে এসেছে। সে কক্সবাজারের রাঙ্গনিয়া রোহিঙ্গা ক্যাম্পে থাকতো।

তার বাবা অনেক আগেই মারা গেছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল হান্নান জানান, তার চলাফেরা সন্দেহজনক ছিল। তাকে আটকের পর স্বীকার করেছে সে কক্সবাজার রাঙ্গনিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে। আমরা তাকে আদালতের মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করেছি।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...