প্রকাশিত: ০৪/০৯/২০১৯ ৮:১৩ এএম

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু বাইপাস এলাকায় অভিযান চালিয়ে কাঠভর্তি ট্রাক থেকে ৩০ হাজার ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার টাইংখালী এলাকার আলী আহমেদের ছেলে ও ট্রাকের মালিক মো. ইউছুপ (৩৫), একই এলাকার হামিদুল হকের ছেলে ও ট্রাক চালক খাইরুল বশর (৩০) এবং বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৫ নম্বর ব্লকের আলী হোছনের ছেলে মো. ইয়াছিন (৩২)।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খাইর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামু বাইপাস এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় টেকনাফ থেকে আসা কাঠবোঝাই ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হয়। এতে ট্রাক থেকে লুকানো ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer