প্রকাশিত: ০২/০৯/২০১৯ ৩:২৩ পিএম , আপডেট: ০২/০৯/২০১৯ ৩:২৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে মহাসমাবেশের অনুমতি দেওয়ার কারণে কুতুপালং এক্স- ৪ ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) শামীমুল হক পাভেলকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে কী কারণে শামীমুল হক পাভেলকে প্রত্যাহার করা হয়েছে সেটা নিশ্চিত করতে পারেননি।

ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের একাধিক সূত্র বলছে, রোহিঙ্গাদের মহাসমাবেশ করার অনুমতি দেওয়ার কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে। ওই মহাসমাবেশ যে জায়গায় হয়েছে ওই ক্যাম্পের দায়িত্বে ছিলেন তিনি।

তবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম বলেন, ‘এটা জেনারেল বিষয়। বদলিজনিত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গত ২৫ আগস্ট রোহিঙ্গা সংকটের দুই বছর উপলক্ষে মহাসমাবেশের ডাক দেন রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ। ঘোষণা অনুযায়ী প্রায় পাঁচ লাখ রোহিঙ্গার সমাগম ঘটে ওই মহাসমাবেশে।

তখন বলা হয়েছিল, সমাবেশের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। কিন্তু রোহিঙ্গা নেতারা দাবি করেছিলেন, তারা লিখিত আবেদনের মাধ্যমে সিআইসি থেকে অনুমতি নিয়েছিলেন।

পাঠকের মতামত

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...

টেকনাফে একরাম হত্যা,মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন আসামিপক্ষের

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলার একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনাল ...
Single Page Footer