প্রকাশিত: ০২/০৯/২০১৯ ২:৪৮ পিএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজারের উখিয়া হাসপাতালের স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলম ও নৈশ প্রহরী মোজাম্মেল হকের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম ও হাসপাতালের বিভিন্ন সরজ্ঞামাদি চুরির অভিযোগ উঠেছে।অভিযোগ সূত্রে জানা যায়, স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলম উখিয়ার সন্তান হয়ে প্রায় ২৫ বছর ধরে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে আসছে।তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বশীভূত ও কর্মচারীদের বিরুদ্ধে আন্তঃকলহে জড়িয়ে ব্যক্তিগত স্বার্থ আদায়ে ব্যস্ত থাকে।বিভিন্ন সময় নিয়োগ প্রমোশন বাণিজ্যে মেঠে উঠে।চাকরিরত অবস্থায় ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জনৈক মেসার্স ঐশী কনস্ট্রাকশন নামে লাইসেন্স নিয়ে হাসপাতালের বিভিন্ন পথ্য সামগ্রী ভর্তিকৃত রোগীদের খাবার সরবরাহ,ঠিকাদারি নিয়ে ভূয়া কনট্রাকটরের স্বাক্ষর জালিয়াতি,বিনা টেন্ডারে বিভিন্ন পথ্য সামগ্রী,রোগীদের খাবার সরবরাহ, ঠিকাদারি নিয়ে কর ফাঁকি দিয়ে সরকারের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।এসব অভিযোগ তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবীতে কক্সবাজার সিভিল সার্জনকে গত ১ সেপ্টেম্বর রাজাপালং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন সুজন একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে আরো জানা যায়,সরকারের প্রদত্ত মাতৃ স্বাস্থ্য ভাইচার স্কীন প্রকল্পে মহিলাদের প্রসূতি বই ভূয়া ভাবে পূরণ করে লক্ষ লক্ষ টাকা আত্নসাৎ ও স্বাস্থ্য কর্মকর্তাকে বশীভূত করে কয়েকজন কর্মচারীকে সুবিধা হিসেবে সরকারের রাজস্ব বাসা বাড়া অর্ধেক ফ্রি,পূর্ণ ফ্রি ও উপ-বাড়া দিয়ে আসছে।এমন কি নৈশ প্রহরী মোজাম্মেল হক সিন্ডিকেট গোপনে হোটেল শ্রমিক মালিকদের নিয়ে স্বাক্ষাত করে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ এদের বিরুদ্ধে গত ২০ জুলাই সিভিল সার্জন বরাবর আরেকটি অভিযোগ দায়ের করে ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলম জানান,আমার বিরুদ্ধে কি কারণে অভিযোগ দিয়েছে তা আমার জানা নেই। তবে কয়েকজনের ফেসবুকে আমার বিরুদ্ধে একটি অভিযোগের কপি দেখেছি।

পাঠকের মতামত

বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ, আটক হয়নি কোনো চোরাকারবারিঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
Single Page Footer