প্রকাশিত: ২৫/০৮/২০১৯ ৬:১১ পিএম

শফিক আজাদ:
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রূপপতি এলাকা থেকে নিখোঁজের ১২ দিনের মাথায় সিরাজ নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ি। রবিবার সকালে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

নিহত সিরাজ কক্সবাজার পৌরসভার উত্তর ডিগকুল এলাকার বাসিন্দা মৃত আব্দু শুক্কুরের ছেলে।

বিকেল সাড়ে চারটার দিকে নিহতের চাচাতো ভাই শামসুল আলম পরিচয় সনাক্ত করেছেন।

তিনি বলেন, গত ১৩ আগস্ট বাস টার্মিনাল এলাকা থেকে সাদা মাইক্রোবাস নিয়ে আসা একদল সাদা পোশাকধারি লোক তাকে অপহরণ করে নিয়ে যায়।

অনেক খোঁজাখোঁজির পর তাকে পাওয়া না গেলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও খোঁজ খবর নেয়া হয়। কিন্তু কেউ তথ্য দিতে পারেনি। রবিবার (২৫ আগস্ট) সকালে উখিয়া থেকে একটি লাশ উদ্ধার করেছে শোনতে পেয়ে হাসপাতালে যায়। এখানে এসেই সিরাজকে সনাক্ত করি।

ইনানী পুলিশ ফাঁড়ির আইসি সিদ্ধার্থ সাহা বলেন, স্থানীয় লোকজন রূপবতী এলাকায় গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে খবর দিলে আমরা গিয়ে লাশটি উদ্ধার করি। কে বা করা তাকে মেরেছে তা এখনো বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে ইয়াবা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...