প্রকাশিত: ১৮/০৮/২০১৯ ২:২৫ পিএম
ছবি-প্রতীকী

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা জামতলী নামকস্থানে ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের বাস ও নাঙ্গলকোট থেকে কুমিল্লাগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাস-পরিচয় জানা যায়নি।
আজ রোববার দুপুরে সোয়া ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের জামতলী মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
লালমাই থানার ওসি বদরুল আলম সিএনজি অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক ও ছয় যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ যাত্রী। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। আহতদের স্থানীয় ক্লিনিক ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজিতে চালকসহ ৭জন যাত্রী ছিল বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...