প্রকাশিত: ০৫/০৮/২০১৯ ১১:২৫ এএম

ডেস্ক রিপোর্ট – আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের অন্তঃসত্ত্বা স্ত্রী রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (৫ আগস্ট) ভোরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ ও তার পরিবার থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

চিকিৎসকরা জানান, তার রক্তের প্লাটিলেট কোন ভাবেই বাড়ানো সম্ভব হচ্ছিল না। শারমিন ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় সোমবার ভোরের দিকে তার পরিস্থিতি অবনতি হতে থাকে।

নিহত শারমিন আকতারের আত্মীয় ইয়াসিন জানান, অন্তঃসত্ত্বা থাকায় কয়েকদিন আগে ঢাকা থেকে জয়পুরহাটে বাবার বাড়িতে যান শারমিন আকতার। সেখানে তার ডেঙ্গু ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। ৩ দিন আগে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোরে মারা যান।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...