প্রকাশিত: ০২/০৮/২০১৯ ৯:৪৫ এএম

কক্সবাজারের উখিয়ায় “সাংবাদিকতার বেসিক বা বুনিয়াদি প্রশিক্ষণ” শুরু হয়েছে। শিশু সুরক্ষার উপর গুরুত্ব দিয়ে রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণের আয়োজন করেছে প্ল্যান ইন্টারন্যাশনাল। ৩০ জুলাই থেকে ৭ দিনব্যাপি এই কর্মশালায় বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার ২৫ জন গণমাধ্যমকর্মী অংশ নিয়েছেন।

বেসিক সাংবাদিকতার উপর কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন, গণমাধ্যম ব্যক্তিত্ব নজরুল কবির এবং সুমন আলী। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার আলী আর রাজি উপস্থিত থাকবেন।

কর্মশালায় সাংবাদিকতার ধারণা, বৈশিষ্ট্য, উপাদান, সুত্র-উৎস ও সংবাদ লেখার কৌশলসহ সাংবাদিকতার বিভিন্ন খুঁটিনাটি বিষয় সর্ম্পকে আলোচনা করা হয়।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...