প্রকাশিত: ২৪/০৭/২০১৯ ৭:৪০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমার রাজি থাকলে আগামী সেপ্টেম্বরের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসন হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।

বুধবার বিকেলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মাল্টা সফর শেষে নিজ মন্ত্রণালয়ে গণমাধ্যমকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে এ কথা জানান তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসন ও পুনর্বাসন মনিটরিং এ রাখতে আসিয়ান সদস্যভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

জাতিসংঘের সাধারণ পরিষদ সম্মেলনের আগে রোহিঙ্গাদের প্রথম ব্যাচের প্রত্যাবাসনের সম্ভাবনার কথাও ব্রিফিংয়ে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

অন্যদিকে বিতর্কিত মন্তব্য করায় প্রিয়া সাহার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না সে বিষয়ে মন্ত্রী জানিয়েছেন, তার বিরুদ্ধে মামলা করা বা তাকে গ্রেপ্তার করার পরিকল্পনা সরকারের নেই, তিনি নিরাপত্তা চাইলে প্রয়োজনে সেটি তাকে দেয়া হবে।

তবে দেশের স্বার্থ রক্ষায় বিদেশ সফরে দায়িত্বশীল ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর বিষয়ে বিভিন্ন সংস্থা সংগঠনকে আগামীতে সচেতন থাকার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...