প্রকাশিত: ২৩/০৭/২০১৯ ৫:০২ পিএম

হাফিজুল ইসলাম চৌধুরী :
কক্সবাজারের রামুর গর্জনিয়ার পূর্বথিমছড়ির গহীন জঙ্গলে আব্দুল মতলব (৪৫) নামে এক ব্যক্তিকে খুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৬টায় স্থানীয়রা তাঁর লাশ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিথরদেহ উদ্ধার করে। সোমবার দিবাগত রাতে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নিহত আব্দুল মতলব গর্জনিয়া ইউনিয়নের থোয়াংগেরকাটা গ্রামের হাজী মোহাম্মদ হাসানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ পরিদর্শক মো. নুরুল আবছার বলেন- আব্দুল মতলবের লাশ গহীন জঙ্গল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের গলা, তলপেটসহ নানা অংশে খুপিয়েছে দুর্বৃত্তরা। কেন বা কি কারণে এ হত্যাকাণ্ড? তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে আব্দুল মতলবের স্ত্রীর বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল জব্বার বলেন- নিহত ব্যক্তি স্থানীয়ভাবে শিকারি হিসাবে পরিচিত। সে বন জঙ্গলে থাকতে বেশি ভালোবাসতেন। তাঁর একটি শিকারি দল রয়েছে। তাঁদের মধ্যে দ্বন্দ্বের কারণে এ ঘটনা সংঘটিত হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...