প্রকাশিত: ১৪/০৭/২০১৯ ৭:৫৪ পিএম , আপডেট: ১৪/০৭/২০১৯ ৮:০২ পিএম

রোহিঙ্গা সংকট সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সফররত দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নক-ইয়ন।

রোববার (১৪ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ আশ্বাস দেন।

পরে দুদেশের মধ্যে একটি নথি ও দুটি সমঝোতা স্মারক সই হয়। কোরিয়া দুই দেশের বৈঠকে কোটা ও শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দিতে প্রস্তুত বলে জানিয়েছে।

বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন কোরিয়ার প্রধানমন্ত্রী লি নক-ইয়ন। বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ম অভ্যর্থনা জানান শেখ হাসিনা।

এরপর দুই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক সাক্ষাত অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করে উন্নয়ন সহযোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।

এ সময় বাংলাদেশ-কোরিয়া সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর প্রতি আহ্বানও জানান তিনি।

পরে আনুষ্ঠানিক বৈঠকে বসে দুদেশের প্রতিনিধিরা। বাংলাদেশ-কোরিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়ানোসহ বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে একমত হয় দুদেশ৷ বৈঠক শেষে শেখ হাসিনা ও লি নক-ইয়নের উপস্থিতিতে দুদেশের মধ্যে পররাষ্ট্র বিষয়ক সহায়তা এবং বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে দুটি সমঝোতা স্মারক এবং সংস্কৃতি বিনিময়ের লক্ষ্যে একটি নথি সই হয়।

পরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা দিতে প্রস্তুত দক্ষিণ কোরিয়ান সরকার।

বিদ্যুৎ জ্বালানি, শিক্ষা, তথ্যসহ বিভিন্ন খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer