প্রকাশিত: ২৬/০৬/২০১৯ ৬:২৬ পিএম , আপডেট: ২৬/০৬/২০১৯ ৬:৩১ পিএম

ফারুক আহমদ, উখিয়া ::
উখিয়ার হলদিয়া পালংয়ে মাদকাসক্ত সন্ত্রাসীদের হামলায় ৮ বছরের আছমানুর হুসনা তানজিয়া সহ গৃহ বধু সেলিনা আক্তার (৩২) আহত হয়েছে। সন্ত্রাসীরা অপহরনের চেষ্টা ব্যর্থ হয়ে তাদের উপর ন্যাক্কার জনক হামলা চালায়। গত মঙ্গলবার সকালে সিকদার পাড়া খালের উত্তর পাড়ে এ ঘটনাটি সংঘঠিত হয়েছে। খবর পেয়ে উখিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন সহ জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছে বলে জানা গেছে।
থানায় দায়েরকৃত এজহার সূত্রে জানা যায়, উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে মধ্যম হলদিয়া ৫নং ওয়ার্ডের সিকদার পাড়া গ্রামের নুরুর হুদার পুত্র সালাহ উদ্দিন ও মাহামুদুল হক ইয়াবা কারবারী। তাদের নেতৃত্বে এলাকায় প্রকাশ্যে ইয়াবা ক্রয় বিক্রয় হচ্ছে প্রতিদিন। মাদকাসক্ত ও ইয়াবা পাচারকারীদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায়না।
এলাকাবাসি জানায় ইয়াবা কারবারী সালাহ উদ্দিন নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার হয়ে কয়েক মাস জেল খেটে জামিনে বের হয়ে এসেই বাদিনি সেলিনা আক্তারকে মামলা প্রত্যাহার করার জন্য নানা ভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। স্বামী- সার্জেন্ট আব্দুল হক বিদেশে থাকায় স্ত্রী সেলিনাকে অমানুষিক নির্যাতন সহ শীলতাহানি করে। এমনকি বাড়িঘর ভাংচুর চালায়। এ ঘটনায় সালাহ উদ্দিন সহ অপরাপর আসামীদের বিরুদ্ধে থানায় নারী নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীত-২০০৩) এর ৯ (৪) (খ) ধারায় মামলা রুজু করা হয়। যার নং- ৩/২০১৯।
এদিকে, গত ২৫জুন সকাল ১১টার দিকে প্রবাসীর স্ত্রী সেলিনা আক্তার তার জালের শিশু কন্যা নিয়ে শ্বশুরবাড়িতে আসার পথে নারী নির্যাতন মামলার আসামী ও ইয়াবা পাচারকারী সিন্ডিকেট সদস্য সালাহ উদ্দিন ও মাহামুদুল হকের নেতৃত্বে তাদেরকে অপহরণের চেষ্টা চালায়। শোরচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তা ব্যর্থ হওয়ায় গৃহবধু ও শিশু কন্যাকে মারধর করে নির্যাতন চালায়। গ্রামবাসী তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য উখিয়া হাসপাতালে নিয়ে আসে। আহত পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, মামলা প্রত্যাহার না করায় আসামীরা পরিকল্পিত ভাবে বাদিনিকে অপহরণের চেষ্টা চালিয়েছে। খবর পেয়ে উখিয়া থানার এসআই ফারুক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থালে গিয়ে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। এ ব্যাপারে সেলিনা আক্তার বাদী হয়ে ইয়াবা কারবারী সালাহ উদ্দিন ও মাহামুদুল হককে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...