প্রকাশিত: ২৪/০৬/২০১৯ ১০:২১ পিএম

উখিয়া সরকারি হাসপাতালে দূর্নীতি,অনিয়ম এখনো থামেনি। এখানে কয়েকটি দালাল সিন্ডিকেট হাসপাতালে বহাল তবিয়তে বিচরণ করার কারনে সরকারি হাসপাতালের ঔষধ বাইরে বিক্রি হচ্ছে। সরকারি হাসপাতালে এম্বুলেন্স টাকার বিনিময়ে যাচ্ছে এদিক-সেদিক। গরীবের বেলায় এম্বুলেন্স নেই। পাশাপাশি হাসপাতালে রোগীদের দেওয়া হচ্ছে নিন্মমানের মেয়াদোত্তীর্ণ ঔষুধ।

গত রবিবারের ঘটনা। সকাল ১০ টায় উখিয়া হাসপাতালের বহিঃ বিভাগে সিকিৎসা নিতে আসেন উখিয়া রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া গ্রামের নুরুল আলমের স্ত্রী আরেফা বেগম। আরেফা ৪ মাসের গর্ভবতী। বহিঃ বিভাগের ডাক্তার তাকে প্রেসক্রিপশন লিখে দেন। প্রেসক্রিপশন অনুযায়ী হাসপাতাল থেকে ঔষুধও দেওয়া হয়। রাতে ঔষুধ খেয়ে আরেফার আরো খারাপ অবস্থা। সোমবার সকালে উখিয়া সদরের একটি ফার্মেসীতে আনা হয় তাকে। ফার্মেসির ডাক্তার দেখতে পান আরেফাকে উখিয়া হাসপাতাল থেকে দেওয়া ঔষুধের একটি ছিল মেয়াদোত্তীর্ণ। তাতে মেয়াদোত্তীর্ণের তারিখ লিখা ছিল ১৯ জুন ২০১৯।
জানা যায়,আরেফাকে যে কক্ষ থেকে প্রেসক্রিপশন করা হয়েছিল তা আন্তজার্তিক এনজিও সংস্থা ইউএনএফএ নিয়ন্ত্রিত। তাদের ঔষধ তারাই দেয় বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।

তাহলে এসব দেখবে কে?
হাসপাতাল না এনজিও সংস্থা!

সাংবাদিক সরওয়ার আলম শাহীন ফেইসবুক ওয়াল থেকে

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...