প্রকাশিত: ২০/০৬/২০১৯ ৯:২১ এএম

নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজারের উখিয়ায় অটোরিক্সা (সিএনজি) নিয়ম বর্হিভূত ভাবে ভাড়া নৈরাজ্য বন্ধে ভোক্তা অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ জুন রাত ৮টায় অনলাইন নিউজ পোর্টাল সিএসবি ২৪ ডটকম কার্যালয়ে ”ভোক্তা অধিকার বাস্তবায়ন পরিষদ” এর সভাপতি এডভোকেট অনিল কান্তি বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, অটোরিক্সা (সিএনজি) নিয়ম বর্হিভূত ভাবে ভাড়া নৈরাজ্য বন্ধে উপজেলা প্রশাসন কর্তৃক আলোচনা পূর্বক নির্ধারিত ভাড়া তালিকা প্রতিটি সিএনজিতে (অটোরিক্সা) টাঙানো এবং কার্যকর করতে উখিয়া উপজেলা নির্বাহী অফিসারের প্রতি অনুরোধ জানান।

এসময় বক্তারা আরো বলেন, ২০১৭ সালের ২৫ আগষ্ট পরবর্তী ১১ লাখের অধিক রোহিঙ্গা আসার কারণে স্থানীয় জনগোষ্টি বহুমুখী সমস্যায় জর্জরিত। ইতিপূর্বেও ভোক্তা অধিকার বাস্তবায়ন পরিষদ অটোরিক্সা সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসে ভাড়া বৃদ্ধি না করার জন্য তাগিদ দেওয়া হয়েছিল। অন্যথায় ভোক্তার ন্যায্য অধিকার বাস্তবায়নে কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে।

এসময় সংশ্লিষ্ট প্রশাসনের বরাবরে স্মারকলিপি প্রদানেরও সিদ্ধান্ত গৃহীত হয়।
বক্তব্য রাখেন, সমাজকর্মী মোস্তাক আহমদ, সিএসবি ২৪ ডটকম সম্পাদক পলাশ বড়ুয়া, ডিবিডিনিউজ ২৪ ডটকম সম্পাদক জসিম আজাদ, পালং ছাত্র পরিষদের সভাপতি রাশেদুল ইসলাম, উখিয়া নাগরিক আন্দোলনের সভাপতি মো: মোবারক হোছাইন, অধিকার বাস্তবায়ন কমিটির উখিয়ার সভাপতির্ শরীফ আজাদ, উখিয়া নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক মোরশেদুল হক ভুট্টো প্রমূখ। সভা সঞ্চালনা করেন ভোক্তা অধিকার বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক হাসান জামাল রাজু।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...