প্রকাশিত: ১৯/০৬/২০১৯ ৬:৪৪ পিএম

উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) পাচ্ছেন ৯০ লাখ ৩১ হাজার টাকা দামের মিতসুবিশি পাজেরো স্পোর্টস কিউএক্স জিপ। প্রথম পর্যায়ে ৬৬ জন ইউএনও’র জন্য এটি কেনা হচ্ছে। পরবর্তীতে বাকি ইউএনওদের জন্য পর্যায়ক্রমে এই গাড়ি কেনা হবে।

বুধবার (১৯ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এতে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম সাংবাদিকদের বলেন, ‘চলতি (২০১৮-১৯) অর্থবছরের বাজেট থেকে এসব গাড়ি কেনার অর্থ বরাদ্দ দেওয়া হবে। গাড়িগুলোর ব্র্যান্ড মিতসুবিশি পাজেরো স্পোর্টস কিউএক্স জিপ। এসব গাড়ি কিনতে সরকারের মোট ব্যয় হবে ৫৯ কোটি ৬০ লাখ ৮৫ হাজার টাকা।’
নাসিমা বেগম জানান, গাড়িগুলো সরবরাহ করবে সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ। এর আগে ৫ মে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য মিতসুবিশির পাজেরো স্পোর্টস কিউএক্স মডেলের জিপ সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার নীতিগত অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ওই দিন সচিবালয়ের মন্ত্রিপরিষদের সভাকক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংক্রান্ত কমিটির বৈঠকে প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...