প্রকাশিত: ১৭/০৬/২০১৯ ৯:০৩ পিএম

ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম::
উখিয়ায় বোরো ধান প্রদশর্নী উপলক্ষে কৃষক মাঠ দিবস রত্মাপালং ইউনিয়নের তেলী পাড়া গ্রামে অনুষ্টিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ আয়োজিত গত ১২ জুন অনুষ্টিত কৃষক মাঠ দিবসে সভাপত্বি করেন স্থানীয় চাষী সিরাজুল ইলসাম।
মাঠ দিবসে নতুন উদ্ভাবিত ব্রি ধান ৬৭ নং জাতের চাষাবাদ, পরিচর্যা, অধিক ফলন উৎপাদন, রোগ বালায় দমন, প্রযুক্তি ব্যবহার, ফলন সংরক্ষণ ও বাজার জাত করণ বিষয়ে চাষীদেরকে হাতে কলমে প্রশিক্ষণ এবং ধারণা দেওয়া হয়।
উক্ত অনুষ্টানের বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো: নজরুল ইসলাম, উপ-সহাকরী কৃষি কর্মকর্তা যথাক্রমে নিউটন চৌধুরী, মোস্তাক আহমদ ও মোহাম্মদ শাহ জাহান স্থানীয় চাষী মোহাম্মদ আলমগীর। মাঠ দিবসে ধান প্রদর্শনী অনুষ্টানে কৃষক-কৃষানীগন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...