প্রকাশিত: ০৯/০৬/২০১৯ ৮:৪৭ পিএম

নিজস্ব প্রতিবেদক::
রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে না যাওয়ার পেছনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর উসকানি রয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আমরা আলাদাভাবে ভারত, চীন ও জাপানের সঙ্গে কথা বলেছি। এসব দেশ মেনে নেয় যে, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। তাদের নিজ দেশে ফিরে যাওয়া উচিত। কিন্তু সমস্যা যেটা দেখতে পাচ্ছি, সেটা হলো, যেসব সংস্থা আছে, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা। তারা কখনোই চায় না রিফিউজিরা নিজ দেশে ফিরে যাক।’১১ দিনের ত্রিদেশীয় সফর নিয়ে রবিবার (৯ জুন) বিকেল ৫টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্ন-উত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চুক্তি করলাম, তালিকা করলাম। এরপরই তারা আন্দোলন করলো যে, তারা যাবে না। এই আন্দোলনের উসকানিটা তাহলে কারা দিলো?’ তিনি আরও বলেন, ‘আরেকটা সমস্যা হলো, রোহিঙ্গারা মনে করে, তারা সেখানে গেলে তাদের ওপর আবারও অত্যাচার-নির্যাতন হবে।’

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন্তু মিয়ানমার গিয়েছিলেন। তিনি সব এলাকা ঘুরেও দেখে এসেছেন। কিন্তু স্বেচ্ছাসেবী সংস্থাগুলো কখনোই চায় না যে, রোহিঙ্গারা ফিরে যাক। তাদের ধারণা, এই যে বিশাল অঙ্কের টাকা পয়সা আসে, অনেকের চাকরি-বাকরি আছে। রোহিঙ্গারা চলে গেলে তাদের অনেকেরই চাকরি থাকবে না। না হলে কেন এরকম হবে?’তিনি আরও বলেন, ‘যদিও কয়েকটি দেশ মিয়ানমারের পক্ষে, তবে সেসব দেশও চায় না রোহিঙ্গারা বাংলাদেশে থেকে যাক। আমার সঙ্গে যখন যার কথা হয়েছে, তারা এমনটাই জানিয়েছেন। সমস্যাটা হলো মিয়ানমারকে নিয়ে। আমরা চেষ্টা করে যাচ্ছি।’’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৮ মে থেকে ৭ জুন পর্যন্ত জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর করেন। ১১ দিনের সফর শেষে শনিবার (৮ জুন) সকালে তিনি দেশে ফেরেন।

প্রধানমন্ত্রী তার ত্রিদেশীয় সফরের শুরুতে গত ২৮ মে জাপানের রাজধানী টোকিও যান। সেখানে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ওই বৈঠকের পর বাংলাদেশ-জাপানের মধ্যে ২৫০ কোটি ডলারের অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স (ওডিএ) চুক্তি স্বাক্ষরিত হয়।

সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩১ মে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ১৪ তম ওআইসি সম্মেলনে যোগ দেন। সৌদি সফরকালে তিনি মক্কায় পবিত্র ওমরাহ পালনসহ মদিনায় হজরত মোহাম্মাদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন।

সৌদি আরব সফর শেষে ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের সরকারি সফরে গত ৩ জুন ফিনল্যান্ড পৌঁছেন। ফিনল্যান্ডে অবস্থানকালে তিনি গত ৪ জুন দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোরের সঙ্গে বৈঠক করেন। এরপর ৫ জুন তার সম্মানে অল ইউরোপীয় আওয়ামী লীগ ও ফিনল্যান্ড আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় যোগ দেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...