জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে উখিয়ায় এনজিও’র নারী প্রকৌশলীর মৃত্যু
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৩-এর একটি হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ...

উখিয়া নিউজ ডটকম::
গত ৪ জুন মঙ্গলবার রাত ১১ দিকে উখিয়া উপজেলার পর্যটন এলাকা ইনানী ফাঁড়ি ইনচার্জ সিদ্ধান্ত সাহার নেতৃত্বে একদল পুলিশ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক থেকে গোপন সংবাদের ভিত্তিতে কোটবাজারগামী মোটর সাইকেলে অভিনব কায়দায় ইয়াবা পাচার কালে আইয়ুব আলী (৩৪) কে ৮০০ পিস ইয়াবাসহ আটক করেছে। আটক আইয়ুব আলী চোয়ানখালী এলাকার আহম্মদ মিয়ার ছেলে। ইনানী ফাঁড়ির ইনচার্জ সিদ্ধার্থ সাহা উখিয়া নিউজ ডটকমকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটর সাইকেল থেকে অভিনব কায়দায় প্যাঁকেটে মোড়ানো ইয়াবা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাঠকের মতামত