প্রকাশিত: ০১/০৬/২০১৯ ৯:৪৪ এএম

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারস্থ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) উখিয়ার পালংখালীতে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

৩১ মে শুক্রবার দুপুর ১২ টায় পালংখালী ইউপির ৯নং ওয়ার্ডস্থ ফালিরবিল গ্রামের হাজী ইয়াকুব আলী জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে ওই দুই মাদক পাচারকারীকে অটক করে। এসময় নগদ একলক্ষ টাকা ও ৪টি মোবাইলও জব্ধ করা হয়।

আটকৃতরা হলো-উখিয়ার পালংখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফালিরবিলেরমৃত আলী হোসেন এর পুত্র রশিদ আহমদ(৫০) এবং একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত নজির হোসেন এর পুত্র আবুল বশর(৪৫)।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান মামুনের পক্ষে এক মেইল বার্তায় এ তথ্য জানায়।

র‌্যাব-১৫ সূত্রে জানায়, গোপন সংবাদের তারা জানতে পারে যে, উখিয়া থানাধীন পালংখালী ইউপির ৯নং ওয়ার্ডস্থ ফালিরবিল গ্রামের হাজী ইয়াকুব আলী জামে মসজিদ এর সামনে কাচা রাস্তার উপর মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ৩১ মে দুপুর ১২টায় র‌্যাব-১৫’র বিমান চন্দ্র কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার এর নেতৃত্তে একটি দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে।

পরে আটক আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তাদের তল্লাশী করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১ হাজার ৯৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ১ লক্ষ টাকা।এসময় নগদ একলক্ষ টাকা ও ৪টি মোবাইলও জব্ধ করা হয়।

র‌্যাব-১৫ আরও জানায়,ইয়াবাসহ আটকৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ঠ ধারায় মামলা করা হয়েছে।’

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...