প্রকাশিত: ২২/০৫/২০১৯ ১:৫৪ পিএম

আইআইইউসি সংবাদদাতা::
গত ২১ মে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্রগ্রামে অধ্যয়নরত কক্সবাজার জেলার ছাত্রছাত্রীদের সংগঠন “কক্সবাজার স্টুডেন্টস ওয়্যালফেয়ার এসোসিয়েশন আইআইইউসি” এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নগরীর টুইঙ্কলস রেস্টুরেন্টে।কোরআন তিলাওয়াতের মাধ্যমে বিকাল পাঁচটায় শুরু হয়ে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক, সভাপতিসহ বিশ্ববিদ্যালয়ের সর্বমোট দশটি বিভাগের প্রতিনিধিরা। অর্ধ শতাধিক সদস্যের উপস্থিতিতে সিয়াম ও তাকওয়ার আলোচনায় অংশ গ্রহণ করেন আমন্ত্রিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কক্সবাজার জেলার সকল প্রাক্তন-বর্তমান ছাত্রদের ভেতর ভাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করার তাগিদ ওঠে আসে।

ইইই বিভাগের শেষ বর্ষের ছাত্র মিসবা, আইন বিভাগের মামুন,কোরআনিক সাইন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের জামিল,অর্থনিতি বিভাগের আজিজ,ফার্মাসি বিভাগের উসমান, ইংরেজি বিভাগের সায়েম,ইইই বিভাগের হোবাইবসহ সংগঠনটির সকল নেতৃবৃন্দ আলোচনায় অংশ নিয়ে সংগঠনের প্রতিষ্ঠাকাল থেকে এই পর্যন্ত দায়িত্ব পালন করে আসা সকল প্রাক্তন বড় ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ছাত্র অধিকার রক্ষায় সর্বদা একতা ও ভ্রাতৃত্ব বজায় রাখার শপথ গ্রহণ করেন।

পাঠকের মতামত

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...