প্রকাশিত: ২২/০৫/২০১৯ ৯:২৮ এএম

আবুল কাশেম সাগর,রামু :
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পাচ্ছেন কক্সবাজার জেলার রামু উপজেলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রামু সরকারি কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মোঃ আবদুল হক।
জানা গেছে, তখনকার রামু ডিগ্রী কলেজ থাকাকালীন সময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাওয়ার পরবর্তী সময় হতে কলেজে পাশের হার তুলনামূলকভাবে বৃদ্ধি, কারিগরি শাখায় শতভাগ পাশ, জিপিএ-৫ বৃদ্ধি,
কলেজে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অনার্স কোর্স চালুসহ, শিক্ষক সংকট দূরীকরণ, কলেজে শিক্ষার্থী -শিক্ষকের মাঝে সুসম্পর্কসহ নানাবিধ কর্মকান্ডে প্রসংশনীয় হয়ে উঠেন মোঃ আবদুল হক। উক্ত বিষয়ে মোবাইল ফোনে মো: আবদুল হক জানান, আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন কর্তৃক এই এ্যাওয়ার্ড গ্রহণ করতে তাকে গত ১০ মে পত্রের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়।
আগামি ২৮ মে (মঙ্গলবার) বিকাল ৪ টায় টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন, তোপখানা রোড (সচিবালয়ের উত্তর পার্শ্বে), ঢাকায় উক্ত এ্যাওয়ার্ড প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি মো: ছিদ্দিকুর রহমান মিয়া।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের বিচারপতি আব্দুস সালাম মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্চেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, অতিরিক্ত সচিব ম্যাজিস্ট্রেট আলহাজ্ব রোকন-উদ-দৌলা, আইএনবি সংবাদ সংস্থার চেয়ারম্যান ব্যারিষ্টার মো: জাকির হোসেন, আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার এডিশনাল এসপি কবি মো: নুরুল ইসলাম বিপিএম, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো: গণি মিয়া বাবুল এমজেএফ। এতে সভাপতিত্ব করবেন সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী এবং ‘আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন’র উপদেষ্টা সৈয়দ দিদার বখত।
এদিকে তাকে এ্যাওয়ার্ডের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিবাবকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে উক্ত এ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় কলেজ পরিচালা পর্ষদের সভাপতি কক্সবাজার ৩ আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, সদস্যবৃন্দ এবং কলেজের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অধ্যক্ষ মোঃ আবদুল হক।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...
Single Page Footer