প্রকাশিত: ১৮/০৫/২০১৯ ১০:১৯ পিএম

হুমায়ুন কবির জুশান, উখিয়া::
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী বলেছেন, জনগণের ভোটাধিকারসহ সব অধিকার কেড়ে নেওয়া রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ।গুম-খুন-অপহরণ ও ধর্ষণই হচ্ছে এদের বাণিজ্য। তিনি বলেন, নুসরাত, শাহীনুর, তনু, মিতু, নার্স শাহীনুরের মতো অসংখ্য নারী-কিশোরী প্রতিনিয়ত হত্যার বলি হচ্ছে। এ ম্যান্ডেটহীন সরকারের কারণেই অসংখ্য মানুষের কান্নায় বাংলাদেশের বাতাস ভারী হয়ে আছে। অচিরেই জনগণ তাদের মধ্যে চেপে থাকা ক্ষোভের বহি:প্রকাশ ঘটাবে। ১৮ মে ( শনিবার ) বিএনপি, উখিয়া উপজেলা শাখার উদ্যোগে রাজাপালং এমইউ ফাজিল মাদ্রাসা হল রুমে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ ছাড়াও আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, এ দলটি এমনই পাপহারা দল, যেখানে নিজেদের লোকেরা পাপ করার পরও তা মোচন হয়ে যায়। আওয়ামী লীগ কখনই গণতন্ত্রের অনুশীলনের কোনো ঐতিহ্য সৃষ্টি করতে দেয়নি। তারা একদলীয় মানসিকতা থেকে কখনও বের হতে পারেনি। এ সরকারের সাথে জনগণ নেই। এ সরকারের সাথে রয়েছে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নিকারুজ্জামান, উখিয়া থানার ওসি মোহাম্মদ আবুল খাইর ও টেকনাফ থানার ওসি প্রদীপ দাসের মতো কিছু অফিসার। উখিয়া উপজেলা যুব দলের সভাপতি আহসান উল্লাহ মনিরের সঞ্চালনায় উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী তার বক্তব্যে বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে রাজপথের আন্দোলনের বিকল্প নেই। তিনি বলেন, আজকে স্বাধীনতার চেতনা বলে কিছু নেই। আজকের স্বাধীনতার চেতনা মানে একদলীয় শাসন কায়েম করা, মানুষের বাক স্বাধীনতা হরণ করা, বিরোধী দল দমন করা, বিরোধী রাজনৈতিক চেতনা দমন করা। পবিত্র মাহে রমজানেও নারী শিশু ধর্ষণের শিকার হয়েছেন। দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ এ সরকার জোর করে ক্ষমতা আকড়ে ধরে রেখেছেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির সদস্য ফজলুল করিম সিকদার, ও বাদশা মিয়া চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহুর আহমদ চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক দলিলুর রহমান, সহ- সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, হলদিয়া দক্ষিণ শাখা বিএনপির সভাপতি জামাল মাহমুদ, হলদিয়ার সাইফুল্লাহ সিকদার মেম্বার, জালিয়া পালংয়ের আবুল হোসেন মেম্বার, উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, উখিয়া উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক রিদুয়ানুর রহমান ও রাজাপালং উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি রিদুয়ানুর রহমান বাপ্পি প্রমুখ।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...