প্রকাশিত: ১৪/০৫/২০১৯ ২:৩৭ পিএম

পবিত্র রমজানে ব্যতিক্রমী এক উদ্যোগে ৬০০ মসজিদে বিনা পারিশ্রমিকে ১৩০০ হাফেজ দ্বারা তারাবি পড়ানোর ব্যবস্থা করেছেন ফেনীর দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া রশিদিয়া।

রমজানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে খতম তারাবি পড়ানো হয়। এবার দেশের বিভিন্ন জেলার ৬০০ মসজিদে ১৩০০ কোরআনের হাফেজ বিনা পারিশ্রমিকে খতম তারাবি পড়াচ্ছেন।

ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুরের বিভিন্ন স্থানে অবস্থিত প্রায় ৬ শতাধিক মসজিদে দুইজন করে কোরআনের হাফেজ নির্ভুলভাবে তারাবি পড়াচ্ছেন।

মাদরাসা কর্তৃপক্ষের তথ্যমতে, এসব হাফেজদের যদি কেউ তারাবি পড়িয়ে অর্থগ্রহণ করেন তবে মাদরাসার নিয়মানুযায়ী তাদের জন্য রয়েছে শাস্তিমূলক ব্যবস্থা।

১৯৯৪ সালে ফেনীর লস্করহাটে মুফতি মুহাম্মদ শহিদুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত হয় এ মাদরাসা।

ফেনীর লস্করহাটের সাত একর জায়গার ওপর প্রতিষ্ঠিত এ মাদরাসার ছাত্র সংখ্যা চার হাজার ৮১৫ জন। আবাসিক ছাত্র সংখ্যা তিন হাজার ৯০০ জন। ২১ বাবুর্চি, ১৬ স্টাফসহ ১১৫ জন শিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে এ মাদরাসা।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...