প্রকাশিত: ১৪/০৫/২০১৯ ১০:০৮ এএম
নিজস্ব সংবাদদাতা::
কক্সবাজার সদরের খরুলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক সম্রাট লিয়াকত ( ৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া বাজার পাড়া গ্রামে অবস্থিত নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত লিয়াকত চট্টগ্রাম অঞ্চল থেকে মাদক সম্রাটের তালিকায় নাম লিখিয়ে দীর্ঘ দিন ধরে নিজেকে নানা অপরাধের সাথে সম্পৃক্ত রেখে আত্মগোপন করে চলছিলেন।
এই মাদক সম্রাট র্দীঘদিন কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় মাদকের বিশাল নেটওয়ার্ক পরিচালনা করে আসছিল। টেকনাফের ইয়াবা সিন্ডিকেটেরও সক্রিয় সদস্য তিনি। এর আগে যৌথ বাহিনী ও পুলিশের হাতে একাধিকবার স্বপরিবারে গ্রেফতার হয়েছিল। বর্তমানে তার বড় ভাই দেলোয়ার দেড় ডজন মাদক মামলার আসামী ১ হাজার ৫শত ইয়াবা নিয়ে র‍্যাবের হাতে আটক হয়ে কারাগারে রয়েছেন। ছোট ভাই শওকত আলী পুতু (ইয়াবা পুতু) কক্সবাজারসহ পুরো বাংলাদেশে মাদকের রাজত্ব কায়েম করে আসছে বলে জানা গেছে। 
পুলিশ মাঝে মধ্যে গ্রেফতারের তৎপরতা চালালেও তাকে খুঁজে পাইনি। সর্বশেষ সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি ঘেরাও করে সদর থানা অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একদল সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে। তার পিতার নাম ইয়াবা ইউসুফ বলে জানা গেছে।
একাধিক সূত্র জানায়, প্রথম দিকে কক্সবাজারের মোটরসাইকেল চুর সিন্ডিকেটের প্রধান ছিলেন এই লিয়াকত। সে সময়ই স্থানীয় প্রশাসন ও প্রভাবশালীদের সাথে সখ্য গড়ে তুলে বিদেশি মদ, ইয়াবা, হিরোইন ও গাঁজার পাইকারী ব্যবসা শুরু করে তার চার ভাইসহ পুরো পরিবার। প্রসাশনের ছত্রছায়ায় প্রকাশ্যে খরুলিয়ার বাজার পাড়া বাড়ি থেকে মাদকের খুচরা ও পাইকারী ব্যবসা করছিল। বাড়ির ভেতরে ও আশপাশে দিনে-দুপুরে মাদকের হাট বসাতো।
মাদকের গডফাদার লিয়াকতের গ্রেফতারের খবরে কক্সবাজারবাসী স্বস্থির নিঃশ্বাস ফেলেছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...
Single Page Footer