প্রকাশিত: ০৯/০৫/২০১৯ ৭:৩৯ পিএম

শাহীন মাহমুদ রাসেল::
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের দরগাহতে বখাটের এলোপাতাড়ি ছুরিকাঘাতে আব্দু রহিম (৪৪) নামে এক ওয়ার্ড যুবলীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে দরগাহ স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দু রহিম ঝিলংজা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানা গেছে। তিনি দরগাহ পাড়া গ্রামের মৃত হাকিম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আব্দু রহিমের সাথে মকবুল সওদাগর পাড়ার মৃত নুরুল হক মেম্বারের ছেলে জিসাতের সাথে জমি সংক্রান্ত টাকা নিয়ে দুজনের মধ্যে তর্ক-বির্তক হয়, একপর্যায়ে জিসাত তাঁর বুকে, ঘাড়ে, এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে (ওসি তদন্ত) খাইরুজ্জমান সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠিয়েছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ এ বিষয়ে কাজ করছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...