প্রকাশিত: ৩০/০৪/২০১৯ ৫:১২ পিএম

পলাশ বড়ুয়া:
কক্সবাজারে রামু মরিচ্যা যৌথ চেকপোষ্ট আবারো ডাব্লিউএফপি’র প্রদত্ত রোহিঙ্গাদের ত্রাণবাহী ট্রাক জব্দ করেছে বিজিবি। ৩০ এপ্রিল সকাল ১০ টায় মরিচ্যা গরুর হাট নামক স্থানে তল্লাশীকালে বালুখালী হতে চট্টগ্রামগামী মালবাহী ট্রাকটি (চট্টমেট্রো-ট-৬৪১১) ফেলে পালিয়ে যায় ড্রাইভার।

পরে ট্রাক তল্লাশী করে সাড়ে ১২ লক্ষ টাকা মূল্যের ২৫ হাজার কেজি এ্যাংকর ডাল উদ্ধার করে। বিজিবি জানায়, ট্রাকসহ জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য ৭২ লক্ষ ৫০ হাজার টাকা।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রাতেও ত্রাণবাহী কার্ভাড (চট্টমেট্টো-ট-১১-৯৪৩১) ভ্যান জব্দ করে ৩৪ বিজিবি। বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের জন্য বিভিন্ন এনজিও সংস্থা’র প্রদানকৃত ত্রাণ সামগ্রী ক্যাম্পগামী না হয়ে এনজিও’র অসাধু কর্মকর্তা সিন্ডিকেটের মাধ্যমে কক্সবাজারসহ দেশের আনাচে-কানাচে পাচার হচ্ছে। জব্দকৃত মালামালসহ কাভার্ড ভ্যান বালুখালী শুল্ক কার্যালয়ে জমা করা হয় বলে জানিয়েছেন ৩৪ বিজিবির ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক আশরাফ উল্লাহ রনি।

এ বিষয়ে জানতে ডাব্লিউএফপি’র লজিষ্টিক অফিসার মুনতাসির হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও মোবাইল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। খবর, সিএসবি

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer