প্রকাশিত: ২৮/০৪/২০১৯ ৫:১৮ পিএম

হুমায়ুন কবির জুশান, উখিয়া ::
উখিয়া ও রোহিঙ্গা ক্যাম্পে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এমএসএফ হাসপাতাল, কোটবাজার অরজিন হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীর ভিড় বাড়ছে। উখিয়া সদর মালভিটা, কাজিপাড়া, দোছড়ি, খয়রাতিপাড়া, হরিণমারা, গয়ালমারা, রাজাপালং, জালিয়াপালং,রত্নাপালং, বালুখালী, থাইংখালী থেকে বেশি রোগী হাসপাতালে আসছে। কুতুপালং, লম্বাশিয়া, ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প থেকেও রোগী আসছে। ডাক্তাররা বলছেন, ডায়রিয়া বেড়ে যাওয়ার অন্যতম কারণ আবহাওয়া পরিবর্তন ও অধিক গরমের পাশাপাশি দূষিত পানির প্রকোপও রয়েছে। প্রচন্ড গরমে পানির স্থর নিচে নেমে যাওয়ায় উখিয়াবাসী নিরাপদ পানি পাচ্ছে না।এমএসএফসহ ক্যাম্পে বিভিন্ন হাসপাতালের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। তারা দিবারাত্রি সেবা দিতে হিমশিম খাচ্ছে। আক্রান্ত রোগীদের ৩৫ শতাংশই শিশু। অন্যদিকে ৪০ শতাংশ রোগী তীব্র ডায়রিয়ার লক্ষণ নিয়ে এসেছে। তীব্র ডায়রিয়ায় শরীর থেকে দ্রুত পানি বের হয়ে যায়। অল্প সময়ে শরীর পানিশূন্য হয়ে পড়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, হাসপাতালে রোগী ও তার স্বজনদের ভিড়। ডাক্তাররা বলেন, ১০-১২ দিন ধরে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। ডাক্তার মোহাম্মদ আয়াছ বলেন, ডায়রিয়া থেকে ঝুঁকিমুক্ত থাকার জন্য বিশুদ্ধ খাবার পানি ব্যবহার নিশ্চিত করতে হবে। যেকোনো খাবার গ্রহণের আগে হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে। রাস্তার পাশের খোলা খাবার, শরবত ইত্যাদি থেকে বিরত থাকাই ভালো। এমনকি হোটেলের খাবারের সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরসহ এনজিওদের হাসপাতালে বিনামূল্যে সেবা দেওয়া হয়। করণীয়- পানি ফুটিয়ে খেতে হবে। ডায়রিয়া দেখা দিলে বিধি মেনে স্যালাইন খেতে হবে। অবস্থার উন্নতি না হলে অবিলম্বে ডাক্তারের কাছে বা হাসপাতালে যেতে হবে। রাস্তার উন্মুক্ত খাবার খাওয়া যাবে না। আবহাওয়ায় গরম বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোগ-জীবাণুর বিস্তার ঘটে। খাবার সহজে নষ্ট হয়। এ সময় বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। খাওয়ার আগে ভালো করে হাত ধুতে হবে। পানি হতে হবে নিরাপদ।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer