প্রকাশিত: ২২/০৪/২০১৯ ৮:৪২ পিএম

নিজস্ব প্রতিনিধি ::
কতিপয় মাদক কারবারি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা এলাকা থেকে সিএনজিযোগে মাদকদ্রব্য (ইয়াবা) নিয়ে বরইতলী গ্রামের সম্মুখ দিয়ে টেকনাফ পৌরসভার দিকে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে নবগঠিত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১৫ কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন বরইতলী এলাকার বাইতুল রাহমানিয়া জামে মসজিদের সামনে রাস্তার ওপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে সিএনজি তল্লাশি শুরু করে।

একপর্যায়ে হ্নীলা থেকে টেকনাফের দিকে আসা একটি সিএনজিকে থামার সংকেত দিলে সেটি থামে এবং সিএনজির ভেতরে থাকা তিন মাদক কারবারি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় মো. ইব্রাহিম (১৯) ও মোহাম্মদ ছৈয়দ নুর (১৮) নামে দুজরকে ধরে ফেলে র‌্যাব। তবে একজন মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃত আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে তাদের নিকট ইয়াবা রয়েছে এবং তাদের সহযোগী পলাতক আসামি ফরিদ আলম (২৭)। ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে তারা দীর্ঘদিন যাবৎ ইয়াবা কারবারের সাথে জড়িত। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের দেহ তল্লাশি করে সর্বমোট ৩৮০০ (তিন হাজার আট শ) পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার মূল্য ১৯ লাখ টাকা।

গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...