প্রকাশিত: ২২/০৪/২০১৯ ১:০১ পিএম

আবদুল্লাহ আল আজিজ ,উখিয়া নিউজ ডটকম 

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় ২০ হাজার পিস ইয়াবা ও কিছু দেশীয় তৈরি ধারালে অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) ভোরে পালংখালী কেরুনতলী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন, উখিয়ার থাইংখালী রোহিঙ্গা শিবিরের ১৯ নম্বর ক্যাম্পের বাসিন্দা ফারুক হোসেন (২৩), সাইফুল ইসলাম (২৫)।

দুপুর ১২ টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে ইয়াবা নিয়ে আসছে পাচারকারী চক্র এমন খবরে অভিযানে যায় বিজিবি। এসময় বিজিবির অবস্থান টের পেয়ে ধারালো অস্ত্র নিয়ে বিজিবির দিকে তেড়ে আসে পাচারকারীরা। এসময় আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালালে তারা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ইয়াবাসহ এই দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer