প্রকাশিত: ২০/০৪/২০১৯ ৯:৫২ পিএম

টেকনাফ প্রতিনিধি ::
কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ মোহাম্মদ ফরিদ (৪২) নামের হানিফ পরিবহনের একজন চালককে আটক করেছে র‌্যাব। এসময় ইয়াবা বহনের দায়ে বাসটি জব্দ করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) সকালে টেকনাফের বরইতলী এলাকায় অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে ফরিদকে আটক করা হয়। আটক ফরিদ সাতকানিয়ার বাগঘোনা এলাকার কালু মিয়ার ছেলে।

র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্প কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টেকনাফ থেকে যাত্রীবাহী হানিফ পরিবহন বাসে করে ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে তিনিসহ র‌্যাবের একটি দল টেকনাফের বরইতলী এলাকায় বাসটিতে (চট্ট মেট্টো-ব-১১-০৮৩৩) তল্লাশি চালান। এসময় সন্দেহজনক মোহাম্মদ ফরিদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে, বাসের গোপন জায়গা থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় বাসটি জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer