প্রকাশিত: ১৯/০৪/২০১৯ ৯:২০ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার কুতুপালং ডি-৪ ব্লকের স্থায়ী বাসিন্দা উখিয়া-টেকনাফে অবস্থানরত রোহিঙ্গাদের নেতা মাওলানা শামশুল আলম (৫১) অবশেষে ঢাকা বিমান বন্দর পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। সৌদি আরব থেকে বুধবার রাতে বাংলাদেশে ফেরার পথে ঢাকা বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তার আটকের ঘটনায় রোহিঙ্গা শিবিরে তোলপাড় সৃষ্টি হয়েছে।
রোহিঙ্গাদের অভিযোগ আটক শামশু ভুয়া পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে সৌদি আরবে নারীদের পাচার করতো এবং ক্যাম্পের সংস্কার কাজের নামে চাঁদা আদায় করে সিন্ডিকেটের মাধ্যমে ভাগভাটোয়ারা করে অভিনব প্রতারণা করে আসছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই রোহিঙ্গা নেতা শামশুল আলম ফেনী জেলার সোনাগাজীর ঠিকানায় ভুয়া পাসপোর্ট বানিয়ে
সৌদি আরব ও বাংলাদেশে বেশ কয়েকবার আসা যাওয়া করে বিপুল অর্থ লুটপাট করেছে। এছাড়া সৌদিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের নিকট থেকে মসজিদ মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায় সহ ক্যাম্প থেকে নারী পাচার কাজেও সে লিপ্ত ছিল। তার বিরুদ্ধে উখিয়া থানায় একটি অপহরণ মামলা-২৫ রয়েছে।
উখিয়া থানার ওসি তদন্ত নুরুল ইসলাম মজুমদার জানান, ঢাকায় আটক রোহিঙ্গা নেতা শামশুল আলমকে উখিয়া থানা হেফাজতে নিয়ে আসার জন্য বৃহস্পতিবার সকালে উখিয়া থানার উপ-পরিদর্শক ফারুক আহমদকে ঢাকায় পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer