প্রকাশিত: ১৮/০৪/২০১৯ ৯:৪২ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
পুলিশের চট্রগ্রাম রেঞ্জে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ওসি’র সম্মাননা পেয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ (বিপিএম-বার)। বৃহস্পতিবার ১৮ এপ্রিল পুলিশের চট্টগ্রাম রেঞ্জের মাসিক ক্রাইম কনফারেন্সে থানা পর্যায়ে সর্বোচ্চ মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবাবাজদের আত্মসমর্পণে উদ্বুদ্ধকরণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাফল্যজনক ভূমিকা রাখায় টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বিপিএম-বার কে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার পিপিএম তাঁকে আনুষ্ঠানিকভাবে তাঁর সম্মেলন ক কক্ষে এই সম্মাননা স্মারক প্রদান করেন। এসময় কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম সহ চট্টগ্রাম রেন্ঞ্জ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০১৮ সালের ১৯ অক্টোবর টেকনাফ মডেল থানায় যোগদান করেন ওসি প্রদীপ কুমার দাশ বিপিএম-বার। তিনি যোগদানে পর টেকনাফকে মাদকমুক্ত করবেন বলে জোরালোভাবে ঘোষনা দিয়েছিলেন। তাঁর যেমন হুংকার তেমন কাজ। তাঁর ৬ মাসের দায়িত্বপালনকালীন সময়ে বিপুল পরিমান ইয়াবা ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। এমনকি ওসি প্রদীপ কুমার দাশের ইয়াবা বিরোধী জোরালো ভূমিকার কারণে ইয়াবাবাজ ও হুন্ডিবাজদের কাছে তিনি একজন সাক্ষাত ‘আজরাইল’ হিসাবে খ্যাতি লাভ করে। টেকনাফ মডেল থানায় যোগ দেয়ার পূর্বে তিনি কক্সবাজার জেলার মহেশখালী থানা, উখিয়া থানা, কক্সবাজার সদর মডেল থানা, চট্টগ্রামের পতেঙ্গা থানা, পাঁচলাইশ থানা ও বায়েজিদ বোস্তামি থানায় কর্মরত ছিলেন।
১৯৯৬ সালে চাকুরীতে যোগদান করা এই পুলিশ কর্মকর্তা চাকুরীজীবনে সাহসিকতায় বীরত্বপূর্ণ অবদানের জন্য দুইবার পুলিশ বিভাগের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পুরস্কার বিপিএম পদক পেয়েছেন। জাতীয় পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি ওই সম্মানজনক রাষ্ট্রীয় পুরস্কার গ্রহন করে কক্সবাজার জেলা পুলিশকে গৌরবান্বিত করেন। তিনি আইজিপি ব্যাচ পেয়েছেন দুই বার। পেয়েছেন জাতীয় শান্তি রক্ষা পদকও।
এছাড়াও ওসি প্রদীপ কুমার দাশ বিপিএম-বার উখিয়া থানায় কর্মরত থাকাকালে কমিউনিটি পুলিশিং সক্রিয় করার জন্য তৎকালীন আইজিপি নুর মোহাম্মদের কাছ থেকে পুরস্কৃত হয়েছেন। পেশাদারিত্বে অনন্য, কর্তব্যপালনে দৃঢ়চেতা, অপরাধ দমনে আপোষহীন, অভিযানে নির্ভীক, জানবাজ ওসি প্রদীপ কুমার দাশ ইয়াবানগরী টেকনাফ মডেল থানায় আসার পর গত ১৬ ফেব্রুয়ারি ১০২ জন ইয়াবাবাজ, হুন্ডিবাজ ও বিকাশবাজ আত্মসমর্পণ করেছে। এই আত্মসমর্পণ ছিল দেশের ইতিহাসে সর্বপ্রথম মাদকবাজদের প্রকাশ্যে সফল আত্মসমর্পণ। একইভাবে অকুতোভয় এই অদম্য ওসি’র প্রাণান্ত প্রচেষ্টায় আগামী মে মাসের মাঝামাঝি সময়ে আরো দু’শতাধিক ইয়াবাবাজ, হুন্ডিবাজ ও বিকাশবাজ আত্মসমর্পনের জন্য সাড়া দিয়েছে বিশ্বস্ত সুত্র নিশ্চিত করেছে। অপরাধীদের দমনে অপ্রতিরোধ্য এই পুলিশ কর্মকর্তার বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায়।
চট্টগ্রাম রেন্ঞ্জের শ্রেষ্ঠ ওসি’র সম্মাননা পাওয়ার পর টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বিপিএম-বার তাঁর প্রতিক্রিয়ায় সিবিএন-কে বলেন, এই সম্মাননা পাওয়াতে তিনি চট্টগ্রাম রেন্ঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম, কক্সবাজারের স্বনামধন্য পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ ইকবাল হোসাইন, উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাহিয়ান সহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ জানিয়েছেন-টেকনাফ পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যদের। যাঁদের সম্মিলিত প্রচেষ্টায় এই ধারাবাহিক অর্জন সম্ভব হয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer