প্রকাশিত: ১৩/০৪/২০১৯ ৩:১৭ পিএম , আপডেট: ১৩/০৪/২০১৯ ৩:২৫ পিএম

ইমাম খাইর::
কক্সবাজার শহরের লালদীঘির পূর্বপাড়ের জিলানী মার্কেটে (বিলকিস মার্কেটের সামনে) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার বেলা দুইটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করছে।

বেলা আড়াইটায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানা গেছে। হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত জিলানী মার্কেটে রয়েছে কাপড়ের দোকান, সুপার শপ, আবাসিক হোটেলসহ বেশ কয়েকটি মূল্যবান বাণিজ্যিক প্রতিষ্ঠান। পশ্চিম দিকে বিরাম হোটেল এবং পূর্ব পাশে রয়েছে আসাদ কমপ্লেক্স। হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় থমকে দাঁড়ায় পুরো শহর। দিগ্বিদিক ছুটতে থাকে আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা।

কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার শাফায়াত হোসেন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে সিবিএনকে জানিয়েছেন। তিনি জানান, ঘটনার কারণ অনুসন্ধান চলছে। বিস্তারিত পরে জানানো হবে। সুত্র:সিবিএনঃ

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...