প্রকাশিত: ১৪/০৪/২০১৯ ৯:৫১ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
নাইক্ষ্যংছড়ি লেকে ডুবে দুলাল বড়ুয়া নামক একজন ছাত্র নিখোঁজ হয়ে গেছেে। নিখোঁজ দুলাল বড়ুয়া সহ ৩০ জন বন্ধুবান্ধব পয়লা বৈশাখ উদযাপন করতে নাইক্ষ্যংছড়ি বেড়াতে যায়। রোববার ১৪ এপ্রিল বেলা একটার দিকে তারা সকলে নাইক্ষংছড়ী লেকে সাঁতার কাটতে নামে। সাঁতার কাটা শেষে বন্ধুবান্ধব সবাই লেকের পাড়ে উঠে আসলেও দুলাল বড়ুয়া উঠে আসেনি। দুলাল বড়ুয়া লেকের গভীর পানিতে ডুবে যায়। পরে বিষয়টি নাইক্ষ্যংছড়ী উপজেলা প্রশাসনকে জানানো হলে প্রশাসন রামু ফায়ার সার্ভিসকে খবর দেয়। রামু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও তাদের কোন ডুবরী না থাকায় সেখানে গিয়ে তারা সাধারণ দর্শকের ন্যায় চেয়ে থাকানো ছাড়া কিছুই করতে পারেননি। কক্সবাজার, বান্দরবান ফায়ার সার্ভিসে কোন ডুবরী নাথাকায় জরুরীভিত্তিতে ডুবরী পাঠানোর বিকেল ৩ টার দিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ডুবুরী সহ অন্যান্য উদ্ধার সামগ্রী নিয়ে বিকেল সাড়ে তিনটার দিকে রওয়ানা করেছেন বলে নাইক্ষ্যংছড়ী ঘটনাস্থল থেকে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু সিবিএন-কে নিশ্চিত করেছেন। ডুবরীসহ চট্টগ্রাম ফায়ার সার্ভিসের টিম নাইক্ষ্যংছড়ী ঘটনাস্থলে পৌঁছাতে কমপক্ষে সন্ধ্যা সাড়ে সাতটা বাজবে বলে ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে এডভোকেট দিপংকর বড়ুয়া পিন্টু জানিয়েছেন। লেকে নিখোঁজ দুলাল বড়ুয়া (১৭) নাইক্ষ্যংছড়ী উপজেলার ঘুমদুম ইউনিয়নের কচুবনিয়া গ্রামের বৌধি মিত্র বড়ুয়া প্রকাশ দীপু’র পুত্র। নিখোঁজ দুলাল বড়ুয়া উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। বিকেল পৌনে ৬ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লেকে নিখোঁজ দুলাল বড়ুয়ার কোন খোঁজ মিলেনি।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer